
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার ৮ নভেম্বর মঙ্গলবার রাতে পৌরশহর থেকে ৪ মাদকসেবীকে গ্রেফতার করেছেন। এরা হচ্ছে উপজেলার গল্লাসাঙ্গণ গ্রামের নাসির উদ্দিনের ছেলে এবাদুর রহমান (২৫), ফয়জুর রহমানের ছেলে জাকির হোসেন (২২), সায়পুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সালমান আহমদ (২১) ও লুৎফুর রহমানের ছেলে ছাব্বির আহমদ (২৫)। মদপান করে এরা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলো।
বড়লেখার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান জানান, গ্রেফতারকৃত চার মাদকসেবীকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.