
আব্দুর রব॥ বড়লেখা থানা পুলিশ ৮ নভেম্বর মঙ্গলবার রাতে ছুরতুন বেগম নামে চল্লিশোর্ধ এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার বানিকোনা গ্রামের মৃত তবারক আলীর মেয়ে।
পুলিশ ও নিহতের ভাই রহমত আলী জানান, মঙ্গলবার রাতে সকলের অগোচরে ছুরতুন বেগম (৪১) নিজ শয়নকক্ষের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যদেও দাবী তিনি মানুসিক রোগী।
থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, ছুরতুন বেগমের লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.