
আব্দুর রব॥ মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ বড়লেখা উপজেলার হাটবন্দ এলাকার ‘ঢাকা প্রতিমা তৈরীর কারখানা’সহ দূর্গা প্রতিমা তৈরীর বিভিন্ন কারখানা ও পুজামন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেছেন।
মঙ্গলবার ৩ অক্টোবর তিনি মুর্তি তৈরীর কাজে নিয়োজিত কারিগর ও পুজামন্ডপের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপুজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
প্রতিমা কারখানা ও পুজামন্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান, উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান পিপিএম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.