
আব্দুর রব॥ কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতর চূড়ান্ত পর্বে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেছে বড়লেখার নজরুল একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী অদিতি দাস ইচ্ছা।
শনিবার ৩০ সেপ্টেম্বর গোপালগঞ্জে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
অতিথিবৃন্দ বড়লেখার নৃত্যশিল্পী অদিতি দাস ইচ্ছার হাতে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৩ তুলে দেন। অদিতি দাস ইচ্ছা বড়লেখা রোকেয়া খাতুন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী।
তার নৃত্য শিক্ষক সুব্রত দাস জানান, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুক্রবার ৮ সেপ্টেম্বর ঢাকা তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়।
সারাদেশের ১২৮ জন প্রতিযোগির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সৃজনশীল নৃত্যে অদিতি দাস ইচ্ছা দ্বিতীয় স্থান অর্জন করেছে। রৌপ্য পদক অর্জন করে সে বড়লেখা নজরুল একাডেমিক সুনাম বৃদ্ধি করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.