
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ ভূমিকা পালন করায় পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
বুধবার ৪ অক্টোবর দুপুরে জেলা পুলিশের অপরাধ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ পুরস্কার হিসেবে মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম-বার।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, বিশেষ পুরস্কারের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফল।
তিনি বিশেষ পুরস্কারের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।
উল্লেখ্য, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী থানায় যোগদান করার পর ৫ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং ১ বার সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.