
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরমান আলী (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন)।
শনিবার ৭ অক্টোবর রাত ২টা ২০ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে যান।
এদিকে শনিবার আছরের নামাজের পর পশ্চিম মুর্শিবাদকুরা নয়াবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে।
তালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সুরমান আলীর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তালিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.