
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে এডিস মশার বংশ বিস্তার রোধ ও ডেঙ্গু সহ অন্যান্য মশকবাহী রোগ মোকাবেলায় সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ অক্টোবর দুপুরে মৌলভীবাজার পৌর সভার আয়োজনে মুখ্য আলোচক হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের কিটতত্ত্ববিদ ও গবেষক এবং এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার। এসময় তিনি এডিস মশার বংশ বিস্তার রোধে ৩ মিনিটের একটি ভিডিও প্রদর্শন করেন। পরে তিনি মৌলভীবাজার শহরের মুসিলম কোয়ার্টার, শান্তিবাগি ও কোর্ট রোডের বিভিন্ন বাসাবাড়ি ও খোলা জায়গায় এডিস মশা ও এডিস মশার লার্ভার অস্তি¡ত পেয়েছেন, সে বিষয়টি তুলে ধরেন। এসব এডিস মশার লার্ভা রোধ করতে না পারলে আগামীতে ডেঙ্গুর ঝুকিতে রয়েছে এই এলাকা বলে জানান।
এ বিষয়ে ড. কবিরুল বাশার বলেন ‘মৌলভীবাজার তথা পুরো সিলেট বিভাগে ডেঙ্গুর প্রকোপ খুবই কম। কিন্তু আমরা বিভিন্ন এলাকা ঘুরে ডেঙ্গুর ছড়ায় যে এডিস মশা তার লার্ভা এবং মশা পেয়েছি। তবে এগুলোতে ডেঙ্গুর জীবাণু নেই। যে কারণে এখানে ডেঙ্গুর জ্বরও নেই। কোনো কারণে যদি কেউ ঢাকা বা অন্য স্থান থেকে ডেঙ্গুর জীবাণু নিয়ে আসে। আর তাঁকে এখানকার স্থানীয় এডিস মশা কামড় দেয়। তাহলে ডেঙ্গু ছড়িয়ে পড়বে। যা খুবই বিপদজনক।
অধ্যাপক ড. কবিরুল বাশার আরও বলেন ফগিং মশা নিধনের কার্যকরী পদ্ধতি না। ফগিংএ না গিয়ে এডিস মশার লার্ভা অবস্থায় লার্ভিসাইডিং প্রয়োগ করে ধ্বংশ করতে হবে। এছাড়াও তিনি সকলকে সচেতন হওয়ার আহবান করেন। মতবিনিময় সভায় বাড়ির মালিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা পেশার নাগরিকগন উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি এম এ আহাদ, সাংবাদিক আকমল হোসেন নিপু সহ অন্যন্যরা।
পৌর মেয়র ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার জেলায় ডেঙ্গুর অস্তিত্ব আছে। শহরকে ডেঙ্গুর প্রভাবমুক্ত রাখতে পৌরসভা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। সচেতনতামূলক র্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে। কোথাও যেন ভাঙা বা খোলা পাত্রে পানি জমে না থাকে। ফ্রিজের পেছনে পানি জমে না থাকে সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.