
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার শহীদ নগর বাজার থেকে দুই রাউন্ড গুলিসহ একটি সটগান, ৬ রাউন্ড গুলিভর্তি একটি রিভোলবারসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানান র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এ এস পি মাঈন উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার ১০ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক এক প্রেসব্রিফিংএ তথ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রক্রেতা সেজে একটি সিএসজি থেকে আজ বেলা দেড় টার দিকে শহীদ নগর বাজার এলাকা থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলো জেলার রাজনগর উপজেলার মশাজান এলাকার আব্দুল মোচ্ছাব্বিরের ছেলে সোয়েব আহমদ (২২) ও রাজনগর উপজেলার তারা পাশা এলাকার মৃত শওকত মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (২৮)। তিনি জানান, এরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রকৃয়া চলেছে।
ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.