
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহরের রিয়াছত উল্ল্যা সড়কে অজ্ঞাপত পরিচয়ে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১০ নভেম্বর দুপুর ১২টায় বায়তুল আনোয়ার জামে মসজিদের সামনে লাশটি দেখতে পান স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, এলাকার মুসল্লিরা জোহরের নামাজে মসজিদে আসলে সামনে অজ্ঞাত পরিচয়ে এ ব্যক্তির লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.