
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, প্রায় ৮ মাস আগে বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শনিবার ১৪ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি ও সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, এনাম উদ্দিনকে সভাপতি, জোবায়ের হোসেনকে সাধারণ সম্পাদক, কামরান হোসেন ও আতিকুল আলমকে সাংগঠনিক সম্পাদক ও দেবব্রত চক্রবর্তী কাজলকে দপ্তর সম্পাদক করে গঠিত কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সুনাম উদ্দিন, সুবোধ কুমার পাল, আব্দুল ছত্তার, অজিত চন্দ্র পাল, নিজাম উদ্দিন, তেরাব আলী ও গিয়াস উদ্দিন কালন।
যুগ্ম সাধারণ সম্পাদক সাইবুর রহমান ও আব্দুন নুর, আইন বিষয়ক সম্পাদক ধনেশ চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কউসর উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক কৌশিক চন্দ্র দাস, ধর্ম বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছয়ফুল ইসলাম, মহিলা বিষক সম্পাদক জাকিয়া সুলতানা, শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক দিবাকর দাস, কোষাধ্যক্ষ মঞ্জু মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.