
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার ব্রাহ্মণ-পুরোহিত ও ৮টি সার্ব্বজনীন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পৌরসভা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান।
কমলগঞ্জ পৌরসভঅর মেয়র মোঃ জুয়েল আহমদের সভাপতিত্বে ও সুব্রত কর আপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়। পৌর এলাকার পূজামন্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন উত্তম রায় ।
অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার ৮টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ৩৮ হাজার টাকা এবং ১৪ জন পুরোহিত ও ব্রাহ্মণকে ১০ হাজার ৫০০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.