
স্টাফ রিপোর্টার॥ গাজাসহ ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি নৃশংসতা বন্ধ করা। ফিলিস্তিনিদের আবাসভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে ২২ অক্টোবার রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, বাসদ মৌলভীবাজার জেলা সদস্য হৃদয় অধিকারী, মৌলভীবাজার মৎস্যজীবী ইউনিয়ন (মৌল-৫২) এর সহ-সভাপতি মো: মিয়াধন, সাধারণ সম্পাদক মো: মনজব আলী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.