
স্টাফ রিপোর্টার॥ জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বীর মুক্তিযোদ্ধা লেখক ও গবেষক এডভোকেট মুজিবুর রহমানকে সভাপতি এবং বিশিষ্ট সমাজকর্মী মনোয়ার আহমেদ রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ জহির দীপ্তি গতকাল (রবিবার) কমিটির অনুমোদন করেন। রবিবার ২২ অক্টোবর বিকেলে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় অনুমোদিত কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন এডভোকেট বকসী জুবায়ের আহমদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিয়ামুল হক, প্রচার সম্পাদক এডভোকেট নাসিম আহমদ বাপ্পিসহ সন্মানিত ব্যক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ।
কমিটির ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টারা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ূন, সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ-সভাপতি মিসেস রেজিনা নাসের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহীন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.