
মোঃ সালেহ আহমদ (স'লিপক)॥ মৌলভীবাজারে স্মার্ট এলপিজি কদুপুর দানিয়াল স্যার স্মৃতি সিপিএন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ (সিজন-১১) ফাইট ফর হিউম্যানিটি ক্লাবের জার্সি উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে ফাইট ফর হিউম্যানিটি ক্লাবে সহ-সভাপতি রফিকুল ইসলাম সিতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মককু, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও জেলা কর আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক মোঃ আবু রেজা সিদ্দিকী ইমন, সম্রাট এল.পি.জি কদুপুর প্রতিষ্ঠাতা ও ফাইট ফর হিউম্যানিটি ক্লাবের উপদেষ্ঠা শেখ সোহেল আহমদ সম্রাট, মৌলভীবাজার সিপিএন কোষাধক্ষ্য নিয়াজ খান।
এসময় মৌলভীবাজার সিপিএন এবং ফাইট ফর হিউম্যানিটি ক্লাবের সদস্যবৃন্দ সহ ক্রীড়ামোদী বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.