বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সুজানগরে আগর-আতর ক্লাস্টারে ৫ জন ব্যবসায়ীকে ২০ লাখ টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।
এ উপলক্ষে ১১ নভেম্বর শুক্রবার বিকেলে সুজানগর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঋণ বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আব্দুল মতিন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলামের সভাপতিত্বে ও আতর ব্যবসায়ী আশরাফ মুহিত ছয়েফের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহা-ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবদুল¬¬াহ আল মামুন, এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার, ব্র্যাক ব্যাংকের আঞ্চলিক প্রধান শাহ-আলম, বাংলাদেশ আগর আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আনসারুল হক, সাধারন সম্পাদক কবির আহমদ চৌধুরী, মোহিত আহমদ মুকুল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.