
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রথমবেলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য লতিফ নুতন।
১২ নভেম্বর শনিবার রাতে সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান।
সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাপ্তাহিক হাকালুকি’র নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোক্তাদির হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক আব্দুল করিম বাচ্চু, বাংলাদেশ টুডের কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, প্রিয় কুলাউড়া ও ডেইলী বিডি মেইলের সম্পাদক এ কে এম জাবের, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বাণিজ্যিক ব্যবস্থাপক বিকাশ মল্লিক, ডেইলী বিডি মেইলের সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, জনতার নিঃশ্বাসের সিলেট ব্যুরো প্রধান ইউসুফ আহমদ ইমন, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ, জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, দৈনিক কাজির বাজার এর কুলাউড়া প্রতিনিধি শাহ আলম শামীম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.