
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় প্রকাশ্যে মদ্যপানের অপরাধে ১২ নভেম্বর শনিবার রাতে ৩ মদ্যপায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিচারক সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস।
দ-প্রাপ্তরা হলো উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি গ্রামের মৃত মহির আলীর ছেলে আব্দুল আহাদ (৪৫), তমছির আলীর ছেলে জয়নাল আবেদীন (২৭) ও বিয়ানীবাজার উপজেলার বারইগ্রামের মৃত কটন আলীর ছেলে আসুক মিয়া (৪০)।
জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ছায়েবালী মোকাম এলাকায় শনিবার রাতে দ-প্রাপ্তরা প্রকাশ্যে মদ্যপান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই দেবাশীষ সূত্রধর ওই এলাকায় অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় ৩ জনকে গ্রেপ্তার করেন। রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১০ (২) ধারা লঙ্ঘন করায় ২২ (ঘ) ধারায় উভয়কে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.