
বৃটেন থেকেমকিস মনসুর॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের পরিচালনা কমিটির এক সভা ৯ নভেম্বর ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন বিজয় দিবসকে সফল করার লক্ষে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এম এ কুদ্দুস , সহ সভাপতি শাহ্ আলম কামালি , সাজ্জাদুর রহমান চৌধুরী , বদরুজ্জামান বদর , আসুক আহমেদ , যুগ্ম সাধারন সম্পাদক শাহানুর চৌধুরী , সাংগঠনিক সম্পাদক শাহ্ সাফি কাদির , ট্রেজারার আব্দুল জলিল , সাহিত্য গবেষণা ও প্রকাসনা সম্পাদক শামসুল হক এহিয়া, সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল মালিক , শিশু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ফয়সল , সাবেক ছাত্রনেতা সেরদিল ফেরদাউস , আওয়ামীলীগ নেতা সৈয়দ গোলাব আলি , মৌলাদ মিয়া সহ প্রমুখ।
সভায় ২০ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা এবং সাংস্কৃতিক সন্ধ্যা সফল ভাবে পালনের উদ্দোগ সহ সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন সবাইকে সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সবার সমাপ্তি ঘোষনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.