
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষে শিক্ষার্থী রেজাউল করিম নাইমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে।
বৃহস্পতিবার ২৩ নভেম্বর দুপুরে কলেজের মুল ফটকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কলেজ শিক্ষার্থী জাহেদা জান্নাত এর সভাপতিত্বে এবং নাজমিন আক্তার তাহিবার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের জেমি বেগম, তাহমিনা ইসলাম, লাবনী সুলতানা, সুমাইয়া আক্তার, রিপা বেগম, নিসাত আক্তার, সামিয়া, মনীষা, জান্নাতুল সহ মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অন্যান্য শিক্ষার্থীরা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে যোগদেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আইনের ফাঁকফোকরে যাতে ঘাতকরা ছাড় না পায় এজন্য তারা প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার ৭ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে নিজ বাসায় বাবা-মা ও বোনের সামনে কলেজছাত্র নাইমকে কুপিয়ে গুরুত্বর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
https://www.youtube.com/watch?v=047LqrER6UA
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.