
স্টাফ রিপোর্টার॥ অবরোধের সমর্থনে মৌলভীবাজার বিএনপি ও সহযোগি সংগঠনের ১১ নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। দুই দিনের টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ২৩ নভেম্বর বিকেল এ ঝটিকা বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল টি শহরের কুসুম বাগ এলাকার আলকাদরি কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে পুবালী ব্যাংক বড়হাট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়।
জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুনের নেতৃত্বে বিক্ষোভে অংশনেন সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ,জেলা তাতিদলের সাবেক সদস্য সচিব জগলু আহমদ,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সৈয়দ রায়হান আহমদ, যুবনেতা রুমেল খান,সদর উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুবদল নেতা আবু সুফিয়ান প্রমুখ।
এসময় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে সরকারের পতনসহ নির্বাচনের তফসিল বাতিল চেয়ে বিভিন্ন স্লোগান দেন। ঝটিকা বিক্ষোভ মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, জনগণ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে দ্বাদশ সংসদের ফরমায়েশি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একতরফা ও তামাশার এ নির্বাচন কেউ মানে না। গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট এই গনবিরোধী দল আওয়ামী লীগ অবৈধভাবে সরকারে টিকে থাকাতে চায়। সে আশা গুড়েবালি হবে। তাই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্তআমরা রাজপথ ছাড়ব না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.