
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে রবি ২০১৬-১৭ মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য প্রনোদনা বাবদ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৪ নভেম্বর সোমবার এ উপলক্ষে দুপুরে শ্রীমঙ্গল কৃষি অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায় কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা সুকল্প দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধ এম এ মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধর্েুন্দু কুমার দেব। একই সাথে পুষ্টি প্রকল্পের আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে ১০টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.