
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার ১০ ডিসেম্বর পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ১৪৭ জন চক্ষু রোগিকে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান এবং ছানি অপারেশনের জন্য ৩০ জন রোগিকে বাছাই করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি মৌলভীবাজার (মাতারকাপন) চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুসরাত মেহজাবিন ও ডা. আব্দুল মান্নান।
পদক্ষেপ দাসেরবাজার শাখা ব্যবস্থাপক নন্দন বর্মনের সভাপতিত্বে ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় দাসের সঞ্চালনায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল দাস, পদক্ষেপের সমাজ উন্নয়ন কর্মকর্তা মো আলমগীর, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান চৌধুরী ইমন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.