
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বাম গণতান্ত্রিক জোট অবস্থান কর্মসূচী পালন করেছে। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা এবং বামজোটের নেতৃবৃন্দের প্রতি অশ্লীল ও কুরুচিপূর্ণ গালাগাল,গণতান্ত্রিক আচরণের পরিপন্থী কার্যক্রলাপ ও প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী পালন করে।
১৭ ডিসেম্বর রবিবার সকালে জেলা নির্বাচনে অফিসের সামনে বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা করে বলে অভিযোগ করেন অবস্থান কর্মসূচীতে অংশ নেওয়া নেতাকর্মীরা। বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ও ঘটনার নিন্দা জানায়। তারা বলেন অবস্থান কর্মসূচীতে পুলিশের হামলায় লাঞ্ছিত হন সিপিবি নেতা জহর লাল দত্ত,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর। তাদেরকে পুলিশ লাঞ্ছিত করে গাড়িতে তুলে নেয়। তাদের ব্যানার কেড়ে নেয়, সেই সাথে কুরুচিপূর্ণ গালাগাল করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.