
স্টাফ রিপোর্টার॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার রির্টানিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমেছেন।
রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, মৌলভীবাজারে চারটি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায় ২০ জন প্রাথী নির্বাচনে প্রতিন্দন্ধিতা করছেন। এছাড়ার ২ জন প্রার্থী উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পেতে রিট করেছেন।
প্রতীক পেয়ে রিটানিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গন থেকে প্রচার প্রচারনায় নেমেছেন মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: জিল্লুর রহমানসহ অন্যন্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.