
স্টাফ রিপোর্টার॥ হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঝটিকা মিছিল হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি'র স্বেচ্ছাবিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলার স্বাগত কিশোর দাস চৌধুরী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আদের নেতৃত্বে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের শমসের নগর রোড এলাকায় ঝটিকা মিছিলে হয়েছে।
ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্কর তালুকদার, আব্দুস শহীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, আব্দুল মমিন, নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, জেলা সদস্য জাকির হাফেজ শাফিন, শেখ আবেদ আমাদ, আব্দুল কাইয়ুম মহসিনসহ সংগঠনের নেতাকর্মীরা।
ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন দেশ, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় এই তামাশার নির্বাচনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হয়ে রাজপথে অধিকার আদায়ের আন্দোলনে নামতে হবে। মাফিতন্ত্রের কবল থেকে দেশ বাচাঁতে,দেশের মানুষকে বাঁচাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে আছি ও থাকব ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.