
স্টাফ রিপোর্টার॥ সভা সমাবেশের ওপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা।
প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মীরা শুক্রবার ২২ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মুখে কালোকাপড় বেধে ও বুকে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ সমাবেশ পালনের চেষ্ঠা চালায়। বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের বাঁধায় তা পন্ড হয় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বুলু, সিপিবি সম্পাদক মন্ডলীর সদস্য জহর লাল দত্ত,বাসদ জেলা শাখার সদস্য দীপংকর ঘোষ,বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সভাপতি বিপ্লপ মাদ্রাজী পার্শী,যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিক ইমন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন জণগণের ভোটের অধিকার হরণকারী এই ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে হত্যা করে প্রহসনের নির্বাচন দিয়ে গণতন্ত্রের কবর দেওয়া চেষ্ঠা চালাচ্ছে। তারা শিগগিরই এই তামাশার নির্বাচন বন্ধসহ সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.