
আব্দুর রব॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের তৃণমুল বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন সোমবার দিনব্যাপি কর্মী-সমর্থক নিয়ে তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে হ্যান্ডমাইক যোগে প্রচারণা চালিয়েছেন। বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে মোটরসাইকেল শোডাউন শেষে পথসভা করেন। এর আগে দোকানে দোকানে ও পথচারিদের মধ্যে তিনি লিপলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন তৃণমুল বিএনপি মনোনিত প্রার্থী আনোয়ার হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা. রুবলে হোসেন, সমর্থক সমাজসেবক শাহিন আহমদ, মনিয়ার হোসেন, আব্দুস শুকুর, জেবলু মিয়া, ইসলাম শাওন, কবির আহমদ, ছাত্রনেতা কমিরম বক্স, মারুফ আহমদ ইঞ্জিনিয়ার হায়াদার হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.