
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে বড়দিন উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার ২৫ ডিসেম্বর সকালে ১০ ঘটিকায় শ্রীমঙ্গল শহরতলীর সেন্ট যোসেফ গীর্জায় হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল পক্ষ থেকে সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, সাধু যোসেফের ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জেমস্ শ্যামল গমেজ ফুলদিয়ে বড়দিনের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল শাখার সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, সাধারণ সম্পাদক সমীরণ সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল আচার্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন দাশ, ডমিনিক সরকার রনি, জনক দেববর্মা সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ডা. হরিপদ রায়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেবজ্যোতি চৌধুরী শুভ্র।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.