শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রাকেশ চন্দ্র কপালীর শ্রাদ্ধানুষ্টান ও ষোড়ষ প্রহর নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল সবুজবাগস্থ তার নিজ বাসভবনে ষোড়শ প্রহর নামযজ্ঞের মধ্যদিয়ে তার ঔর্দ্ধদৈহিক ক্রিয়া সম্পন্ন হয়। এর আগে ১২ নভেম্বর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ভোর পর্যন্ত অনুষ্ঠিত হয় নামযজ্ঞ ও ১৫ নভেম্বর দুপুর পর্যন্ত চলে ধর্মীয় পদাবলী সংর্কীতন।
উল্লেখ্য ২৮ অক্টোবর শুক্রবার শ্রীমঙ্গলের সবুজবাগস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাকেশ চন্দ্র কপালী অরফে রাকেশ মাষ্টার (৮৮) পরলোক গমন করেন । মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় সজন রেখে গেছেন। তার এ ক্রিয়াকর্মে উপজেলা ও জেলা থেকে শত শত লোক অংশনেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.