প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৩, ২:৩৩ পি.এম
পশ্চিম শহরতলী সিএনজি পরিচালনা কমিটি কর্তৃক নৌকার নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন

সালেহ আহমদ (স'লিপক)॥ মৌলভীবাজার পশ্চিম শহরতলী সিএনজি পরিচালনা কমিটি কর্তৃক নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর রাত আটটায় সিলেট সড়কস্থ পশ্চিম শহরতলী সিএনজি পরিচালনা কমিটির আয়োজনে পরিচালনা কমিটির সভাপতি এলাইছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হারিছ আল কাদরী, ৯নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল মতিন, বৃটেন প্রবাসী মোঃ রফিক মিয়া, আ.লীগ নেতা মতলবি হাজী।
এই সময় তাহির মিয়া, যুবলীগ নেতা তাজুল ইসলাম, তুহিন আহমদ, সালেহ আহমদ, রিপন আহমদ, রুশেদ আলম, বাবুল আহমদ, রুমান আহমদ প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে মিলাদ মাহফিল, মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.