
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দুপুরে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মডেল থানার ওসি কে এম নজরুল।
১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাজুর ইসলাম তাজ এর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ূম।
উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার মোঃ ইমরান মিয়া, মোঃ আজাদ মিয়া ও কমিউনিটি পুলিশিং সদস্য লিবিয়া বেগম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান ও ইউপি মেম্বার মোঃ মুহিদ মিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, নির্বাচনী আচরনবিধি এবং এলাকার সীমানা গুলিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে শীতকালীন চেকপোস্ট বসানোর। জনগণ যাহাতে নির্বিগ্নে ভোট দিতে পারে সেই বিষয়ে নিরাপত্তার নেওয়ার কথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা এবং নির্বাচন আচরনবিধি নিয়ে উপস্থিত সকলে সুচিন্তিত মতামত দেন বক্তরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.