
স্টাফ রিপোর্টার॥ দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন, নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল।
সোমবার ১ জানুয়ারি ছাত্রদের প্রতিষ্ঠা বার্ষীকির প্রতিবাদ র্যালিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদেলের সহ-সভাপতি, শেখ সাহেদ আহমেদ, মোবারক হোসেন লুপ্পা, সাইফুর রহমান শিপু, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, তাজুদ চৌধুরী, মারজান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, নাইদ আহমদ, সোহেল আহমদ, সাব্বির আহমেদ,আখতার হোসেন, নাজমুল হোসেন সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.