স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে পৌর কাউন্সিলর মোঃ মাসুদ ও পীর আজাদ সমর্থকের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৬টি মটর সাইকেলে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে।
৩ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের বড়কাপন এলাকায় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ এর বাড়িতে পীর আজাদ সমর্থকরা হামলা করতে গেলে দু’পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দাওয়ার এঘটনা ঘটে। এতে ৬টি মটর সাইকেলে অগ্নিসংযোগ ও অন্তত ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.