
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ডরুমে রক্ষিত (সিআর-৩৯২, জি,আর-৬১১, ননজিআর-২৫৫) ১২৫৮টি নিস্পত্তিকৃত মামলার নথি সংরক্ষনের মেয়াদ অতিক্রান্ত হওয়ায় বিধি মোতাবেক তা বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রেকর্ড রুম বিভাগ সরকার হাসান শাহরিয়ার ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির রেকর্ড রুম বিভাগে কর্মরত সহায়ক কর্মচারীগণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.