প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৪, ২:৫৩ পি.এম
কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে মৌলভীবাজার-৩ আসনের এমপি জিল্লুর রহমানের ফুলেল শুভেচ্ছা

সালেহ আহমদ (স'লিপক)॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ জিল্লুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুক্রবার ১২ জানুয়ারী রাত সাড়ে ৯টায় ঢাকাস্থ নবনির্বাচিত কৃষিমন্ত্রীর বাসভবনে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.