প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৪, ২:৪৬ পি.এম
ড. আব্দুস শহীদ পূর্ণ মন্ত্রী হওয়ায় জননেতা মোহাম্মদ ফিরুজ আহমদ এর অভিনন্দন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে টানা ৭ম বারের মতো জয়লাভ করে সাবেক চিফ হুইপ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ কৃষিমন্ত্রী হওয়ায় মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক জননেতা মোহাম্মদ ফিরোজ আহমদ এক বিবৃতিতে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এর সাধারণ মানুষের প্রত্যাশা মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, পর্যটন খ্যাতে উন্নয়ন সহ মৌলভীবাজার জেলাকে উন্নয়নে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।
এছাড়াও তিনি টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগের বিজয় লাভের মাধ্যমে নতুন ইতিহাস গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নির্বাচিত সকল এমপিদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশে বিদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.