
স্টাফ রিপোর্টার॥ হাড় কাঁপানো শীতে কাপছে পূরো মৌলভীবাজার। প্রতিদিন তাপমাত্রা উঠানামা করছে। গত ১৬ জানুয়ারি থেকে আজ পর্যন্ত পর্যন্ত ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠা নামা করছে। আজ ২০ জানুয়ারি তাপমাত্রা কমে সর্ব নিম্ন বিরাজ করছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
পুরো জেলাজুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন রাত সমান তালে বইচে কনকনে হিমেল হাওয়ার সাথে শৈত্যপ্রবাহ। ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বেড় হচ্ছেন না। তবে কুয়াশা আগের চেয়ে কমেছে। টানা কয়েকদিনের শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
শীতে সবচেয়ে বেশী ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এ ছাড়াও হাওর পাড়ের মানুষ, চা বাগানের শ্রমিক দুর্ভোগে পড়েছেন। অনেকেই খড়খুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্ত বিবলু চন্দ্র জানান,আজ শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’একদিন তাপমাত্রা আরও নামতে পারে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.