
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মৌসুফ এ চৌধুরী রচিত মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
বক্তব্য রাখেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: মামুনুর রশীদ, মোহাম্মদ শাহজাহান, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, আবদুল খালিক, অধ্যাপক আব্দুল মালিক, সাংবাদিক সরওয়ার আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুল ইসলাম শেফুল, নৃত্য প্রশিক্ষক সাহাব উদ্দিন আহমেদ, শাল্লা উপজেলা পরিষদের প্রাক্তণ ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানি চৌধুরী, লীলানাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খসরু চৌধুরী, কবি জাহাঙ্গীর জয়েস, কবি মুজাহিদ আহমদ, মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ বইয়ের লেখক মৌসুফ এ চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.