
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। রোববার ২৮ জানুয়ারি সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও এনজিও সংস্থা হীড বাংলাদেশের সহযোগিতায় ‘আত্ম মর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ’ এই প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেনের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক টিএলসিএ হাবিবুর রহমান চৌধুরী সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, স্যানেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল আউয়াল, সিনিয়র নার্স সুষমা রানী, রেশমা বেগম, শিল্পী রানী দেব, হীড বাংলাদেশের উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটর শেফালী রানী রায়, টিসিএফ রত্না বালা দেবী প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন স্থানের নারী-পুরুষ কুষ্ঠ রোগীর সঠিক চিকিৎসা ও নতুন রোগী খুঁজে বের করে কুষ্ঠ রোগ শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি আগামী ২০৩০ সালের মধ্যে কুলাউড়াকে কুষ্ঠ রোগমুক্ত এলাকা ঘোষণা করার লক্ষে কাজ করার আহবান জানানো হয়। সভার পূর্বে হাসপাতাল এলাকায় এক র্যালি অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.