
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে ৩ আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার ২৮ জানুয়ারি রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর সার্বিত দিক নির্দেশনায় এএসআই চিত্তরঞ্জন বিশ্বাস এর নেতৃত্বে উপজেলার বকশিপুর গ্রামে অভিযান চালিয়ে সিআর ১৩১/২২ ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি মাসুক মিয়া চৌধুরীকে আটক করে পুলিশ। অন্য আরকেটি অভিযানে এস আই সুলেমান আহমদ ও এস আই সওকত মাসুদ ভূঁইয়া অভিযান চালিয়ে রাজনগর উপজেলার চুয়াবালি ও সুপ্রাকান্দি গ্রাম থেকে সিআর-৪/২৪ এর আসামি সুজেল মিয়া ও জি আর- ৪৩/১৪ এর আসামি বোরহান উদ্দি কে গ্রেপ্তার করে পুলিশ।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত ৩ আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.