
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ডিমাই এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
দ-িতরা হলেন-বিওসি কেছরিগুলের সুবল ভুমিজ, কেরামত নগর দক্ষিণ গুল গ্রামের মাসুম আহমদ ও ডিমাই গ্রামের আবু বকর।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অর্থদ প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.