
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে ৪৮জন খেলোয়াড়ের অংশ গ্রহণে শুরু হয়েছে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নমেন্ট ২০২৪ ইংরেজি।
বুধবার ৩১ জানুয়ারি মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে জেলা পুলিশের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
টুর্নমেন্টে পুলিশ পরিদর্শক থেকে পুলিশ সুপার এবং কনস্টেবল থেকে এসআই-এই দুটি গ্রুপে মৌলভীবাজার জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের মোট ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের প্রথম দিনে প্রথম পর্বের খেলা শেষে বুধবার থেকে এই টুর্নামেন্টের নক আউট পর্ব অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.