
স্টাফ রিপোর্টার॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মৌলভীবাজার মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ আমজদ আলীর ১৬তম মৃত্যু বার্ষিকী ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার।
মরহুম সৈয়দ আমজদ আলী ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি চিকিৎসাধীন আবস্থায় সিলেট রাগিব রাবিয়া মেডিকের কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ঐ সময় তার মৃত্যুতে জেলার পুরো আওয়ামীলীগ পরিবারে ও মুক্তিযুদ্ধাদের মাঝে নেমে আসে শোকের ছাঁয়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য স্বজন রেখে যান। সৈয়দ আমজদ আলী অত্যান্ত নিরহঙ্কার এবং সৎ মানুষ ছিলেন ।
মরহুম সৈয়দ আমজদ আলীর বড় ছেলে মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ এটিএন বাংলা ও এটিএন নিউজের ষ্টাফ রিপোর্টারের র্দীঘ দিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বলেন, আমার বাবা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অনেক অবদান রেখেছেন। কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধে সংগঠক হওয়ার পরও আজ পর্যন্ত মুক্তিযোদ্ধার তালিকায় নাম না ওঠায় চরম হতাশা ও দুঃখ প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.