
সালেহ আহমদ (স'লিপক)॥ মৌলভীবাজারে আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫ ফেব্রুয়ারী দুপুর বারোটায় শহরের এম সাইফুর রহমান সড়কের পশ্চিমবাজারে আইএফআইসি ব্যাংক মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ব্রাঞ্চে প্রতিবেশী ও পিঠা উৎসব পূর্ববর্তী ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবেশী ও পিঠা উৎসব পূর্ববর্তী আলোচনায় অতিথি ছিলেন ব্যবসায়ী ডাঃ এম এ আহাদ, ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমেদ, সৈয়দ আব্দুল মোতালেব রঞ্জু, আইএফআইসি ব্যাংকের সাবেক কর্মচারী এ কে এম আনোয়ার হোসাইন, ব্যবসায়ী সৈয়দ ওমর ফারুক প্রমুখ।
উৎসবে ব্যাংকের গ্রাহক সহ তৎসময়ে লেনদেনকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মুখরোচক পিঠা পরিবেশন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.