
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে মাজহারুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা রোববার ১১ ফেব্রুয়ারি ভোর রাত ৪টার দিকে ঘরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে ২ বছরের এক শিশুকে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে প্রায় ৮ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এবিষয়ে বাড়ির মালিক মাজহারুল ইসলাম জানান, ৭ থেকে ৮ জন ডাকাত বাড়িতে আসে। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। ডাকাতরা তার ২ বছরের শিশু সন্তানকে অস্ত্রেরমুখে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি করে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে পুলিশ।
https://www.youtube.com/watch?v=1gVSFRvhvi4
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.