
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১জন ও পরোয়ানাভুক্ত ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ১১ ফেব্রুয়ারি রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর দিক নির্দেশনায় রাজনগর থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
অভিযানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রাম থেকে ইয়াবর মিয়ার ছেলে পাপ্পু মিয়া (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত পাপ্পুর হেফাজত থেকে ১৮পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
রাজনগর থানা সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপর এক অভিযানে উপজেলার আমিরপুর গ্রাম থেকে সিআর ১৩২/১৮(রাজ) এর সাজা প্রাপ্ত পরোয়ানা ভুক্ত আসামি রফু মিয়া (৩১)কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রফু আমিরপুর গ্রামের টনু মিয়ার ছেলে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে রোববার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.