
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ বিতরণ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক কবির আহমদ। উল্লেখ্য এবার বিদ্যালয়টি থেকে ৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে।
সহকারি শিক্ষক ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আবেদীন, শিক্ষক প্রতিনিধি ফজলুর রহমান, সহকারি শিক্ষক টিটু বিশ্বাস, সহকারি শিক্ষক মল্লিকা রায়, বিদায়ি শিক্ষার্থী মাহফুজুর রহমান, তাসনিয়া আক্তার, কামিল হোসেন, অলিদ আহমদ, আল আমিন আহমদ, তানজিলা জান্নাত প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.