স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় জুয়া খেলার আস্তানায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের একটি টিম উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে জুয়া খেলার আস্তানায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।
এসময় জুয়া খেলার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩ হাজার ৭৬০টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া খেলা আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.