স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী এই ক্যাম্প, বিএনএসবি চক্ষু হাসপাতাল মাতারকাপন, মৌলভীবাজারে তত্তাবধানে, ডিস্ট্রিক ১২২০ এরোয়াস রোটারী ইউকে এবং আল আমিন চৌধুরী ও মজনু মিয়ার সার্বিক সহযোগিতা প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে ২০ জন রোগীকে অপারেশনের জন্য নির্ধারিত করা হয়। তাদের আগামী ২৮শে ফেব্রুয়ারি বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনে করা হবে।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে ও গোরারাই ওয়েলফেয়ার এশোসিয়েশন সভাপতি আমিরুল ইসলাম সাহেদের পরিচালনা বক্তব্য রাখেন খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, আবুল হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাংবাদিক রিপন মিয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.