
আব্দুর রব॥ বড়লেখায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের মতামত নিতে নিজের ইউনিয়নের সর্বস্তরের ভোটারের সাথে মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের বর্তমান (টানা তিনবার) চেয়ারম্যান আজির উদ্দিন।
শুক্রবার ২৩ ফেব্রুয়ারি রাতে দক্ষিণভাগ বাজারে তার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত হাজারো জনতা হাত উচিয়ে ও করতালির মাধ্যমে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্মতি প্রদান করেন।
মভায় সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজির উদ্দিন বলেন, ‘আপনারা দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নবাসি আমাকে বিপুল ভোটের ব্যবধানে টানা তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। বর্তমান মেয়াদে আরো ৩ বছর সময় বাকি রয়েছে। আপনাদের অনুমতি পেলে আগামি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই।’
সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও ফয়সল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, ইউপি সদস্য আমিনুল হক, মুহিবুর রহমান কামাল, ইমরান আহমদ, ব্যবসায়ি অনুকুল চন্দ্র দেব, সাবেক প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র পাল, সাবেক ফুটবলার আমির উদ্দিন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম টেক্কা, বিএনপি নেতা ফয়জুর রহমান, যুবলীগ নেতা মাছুম আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.